২১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৭, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:২৮, ২০ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিনে এতিম শিশুদের নিয়ে মহানগর যুবদলের দোয়া মাহফিল

তারেক রহমানের জন্মদিনে এতিম শিশুদের নিয়ে মহানগর যুবদলের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) আসরের নামাজের পর সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মোজাদ্দেদিয়া ওয়ালিউল্লাহি খানকায়ে মোজাদ্দেদিয়া সাইদিয়া আজুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন। আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন এ দেশের মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে যেতে পারেন। তাঁর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিনি যেন একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা সবাইকে নিয়ে আজ দোয়া করেছি। তিনি যেন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন এ জন্য আপনারা সবাই দোয়া করবেন।”

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্যসচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ ও সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূঁইয়া সাগর, মো. আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, অ্যাডভোকেট শাহীন, আশিকুর রহমান অনি ও বাদশা মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এতিমখানার শিশুরা অনুষ্ঠানে অংশ নেয়। মিলাদ ও দোয়া শেষে এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়