০৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৭, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৮, ৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় রেডিক্যাল ডিজাইন কারখানা পরিদর্শন, দূষণ নিয়ন্ত্রণে নির্দেশনা

ফতুল্লায় রেডিক্যাল ডিজাইন কারখানা পরিদর্শন, দূষণ নিয়ন্ত্রণে নির্দেশনা

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইলে রেডিক্যাল ডিজাইন লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। তাঁরা কারখানাটির দূষণের মাত্রা ও পরিবেশগত মান যাচাই করেন। এ সময় দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত মান উন্নয়নে তাঁরা বিভিন্ন নির্দেশনা দেন।

সোমবার (৯ নভেম্বর) কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিবেশ-২) মো. রেজাউল করিম ও উপসচিব মো. আমিরুল কায়সার।

এ সময় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ, সহকারী পরিচালক মো. মোবারক হোসেন ও মো. রাসেল মামুদ এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

কারখানা পরিদর্শন শেষে যুগ্মসচিব ও উপসচিব পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেন।

সর্বশেষ

জনপ্রিয়