০৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৭, ৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ

ফতুল্লায় ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, ৬০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. রিফাত ওরুফে হৃদয় (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা বড়ি, নগদ ৬০ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার রিফাত ফতুল্লার সন্তাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শিবু মার্কেট এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত একটি সাদা প্রাইভেটকারে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, তল্লাশিতে রিফাতের প্যান্টের ডান পকেটে ২৫টি ইয়াবা বড়ি ও বাঁ পকেটে ৬০ হাজার টাকা পাওয়া যায়। ওই টাকা মাদক বিক্রি থেকে পাওয়া এবং প্রাইভেটকারটি মাদক বিক্রির কাজে ব্যবহার করা হতো বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় এসআই মো. মফিজুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়