তুরস্কের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ফেরদৌস সিদ্দিক সায়মন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কোঅর্ডিনেটর।
৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন।
সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সায়মন বলেন, “এবছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ ৩১ এ যেতে পারবো না ভেবেছিলাম। তবে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর মাধ্যমে সার্বিক সহযোগীতার ব্যবস্থা করেন।”
এ জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলা করছে বাংলাদেশ। সায়মন বলেন, সম্মেলনে অংশ নিয়ে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, “বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস (GHG) নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য হলেও সাউথ গ্লোবালের দেশ হওয়াতে আমাদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশী দেশগুলোর মধ্যে অন্যতম।”
জলবায়ু অর্থায়ন প্রসঙ্গে সায়মন বলেন, “এবছর কপ ৩১ এ আমরা এই ক্ষতিপূরণ আদায় করবো। ঋণ নয় বরং সবচেয়ে বেশী গ্রিণ হাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর থেকে আর্থিক অনুদান নেয়ার জন্য কন্ঠ তুলবো।”





































