০৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১১, ৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় কাজ শেষে বাড়ি ফেরার পথে পোশাকশ্রমিক নিখোঁজ

ফতুল্লায় কাজ শেষে বাড়ি ফেরার পথে পোশাকশ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে উজ্জল (৩৫) নামে এক পোশাকশ্রমিক নিখোঁজ হয়েছেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে কায়েমপুরের ফকিরা গার্মেন্টসে ছুটির পর উজ্জল বাসার উদ্দেশে রওনা হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

উজ্জল ফকিরা গার্মেন্টসে ওভারলক মেশিন অপারেটর হিসেবে কাজ করেন। তিনি পশ্চিম তলা এলাকায় সবুজ দিদার মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

উজ্জলের সন্ধান বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে ০১৩০০৩২০৫৩০ অথবা ০১৯৭৯৬৪৮০০৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।

সর্বশেষ

জনপ্রিয়