সোনারগাঁয়ে ডাকাতি-দস্যুতার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালায় সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫টি ইয়াবাসহ মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় একজন, শিশু বলৎকারের মামলায় একজন, ডাকাতির মামলায় দুজন, দস্যুতার মামলায় দুজন, ওয়ারেন্টভুক্ত ছয়জন ও ২২ জন মাদকসেবী রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ ও মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





































