এমপি মমতাজ আলো’র সঙ্গে বিভা হাসানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফজানা আফরোজ বিভা।
রোববার (১৪ সেপ্টেম্বর) মমতাজ আলো’র নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিভা হাসানসহ জাতীয়তাবাদী মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় মমতাজ আলোকে শুভেচ্ছা জানান বিভা হাসান ও উপস্থিত নেতৃবৃন্দ।





































