১৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০২, ১৪ আগস্ট ২০২৬

আপডেট: ২০:১৭, ১৪ আগস্ট ২০২৬

শামীম ওসমানকে ‘রাজনৈতিক নাটকবাজ’ বললেন বিএনপি নেতা টিপু

শামীম ওসমানকে ‘রাজনৈতিক নাটকবাজ’ বললেন বিএনপি নেতা টিপু

সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সাম্প্রতিক ভিডিও বার্তার জবাবে তাকে ‘রাজনৈতিক নাটকবাজ’ ও ‘খুনি’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জ রেলস্টেশন প্রাঙ্গণে পথশিশুদের মাঝে খাবার বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “শামীম ওসমান রাজনৈতিক কর্মকাণ্ডকে সবসময় ভয় পেতেন। ক্ষমতা হারালেই তিনি শেয়ালের মতো লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, আর দল ক্ষমতায় থাকলে বাহাদুরি দেখান। এমন পালিয়ে যাওয়া খেলোয়াড়কে নিয়ে কথা বলাও আমাদের শোভা পায় না।”

তিনি আরও বলেন, “আজ তিনি বিদেশে বসে ভিডিও বার্তায় দেশে ফেরার বড় বড় কথা বলছেন। কিন্তু তিনি দেশে কবে আসবেন—এ নিয়ে নারায়ণগঞ্জের মানুষ আর কর্ণপাত করে না। নাতিকে নিয়ে গেছে—এসব মিথ্যা কথা বলে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার দিন শেষ। তিনি একজন খুনি ও রাজনৈতিক নাটকবাজ।”

সর্বশেষ

জনপ্রিয়