১৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৪, ১৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৫৫, ১৪ আগস্ট ২০২৬

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা জব্বারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা জব্বারের

বর্তমান সমাজে মাদক ও কিশোর গ্যাং ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে এর বিরুদ্ধে অভিভাবক ও সমাজের দায়িত্বশীল সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের আগে ফতুল্লার কায়েমপুর পুরাতন জামে মসজিদে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, মাদকের নীল ছোবল উদীয়মান তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাড়া-মহল্লায় অপসংস্কৃতি, মাদকাসক্তি ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড সামাজিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এ ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তানরা কোথায় যায় এবং কার সঙ্গে মেলামেশা করে, সে বিষয়ে অভিভাবকদের সবসময় সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি আরও বলেন, কিশোরদের সঠিক পথে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কিশোর-যুবকরা যেন সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব পরিবার ও সমাজের।

আলোচনা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমামসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়