১৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ১৪ আগস্ট ২০২৬

আপডেট: ২২:০৫, ১৪ আগস্ট ২০২৬

গ্রাহকের মৃত্যুতে পরিবারকে সুরক্ষা সহায়তা দিল চাষাঢ়া ওয়ালটন প্লাজা

গ্রাহকের মৃত্যুতে পরিবারকে সুরক্ষা সহায়তা দিল চাষাঢ়া ওয়ালটন প্লাজা

ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের চাষাড়া শাখার এক মৃত গ্রাহকের নমিনির কাছে আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়েছে।

গত ১৩ আগস্ট ওয়ালটন প্লাজা-চাষাড়া শাখার গ্রাহক আতা উল্লাহ মৃত্যুবরণ করায় তাঁর নমিনি স্ত্রী জাহানারা বেগমের কাছে এ আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়।

ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের আওতায় কিস্তি চলাকালীন কোনো গ্রাহকের মৃত্যু হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া কিস্তি চলাকালীন গ্রাহকের পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে ২৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের মাধ্যমে ওয়ালটন গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হাসপাতাল, রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডিসকাউন্ট সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

আর্থিক সুবিধা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হাসান তারিক, নারায়ণগঞ্জ এরিয়ার আরসিএম আশিক হোসেন, আরএসএম আরিফ মহিউদ্দিন, ওয়ালটন প্লাজা-চাষাড়া শাখার ব্যবস্থাপক জাকারিয়া ইয়ামিনসহ শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ

জনপ্রিয়