ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৪ আগস্ট) খানকা থেকে লালখা পর্যন্ত সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মাসুদুর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি মুহাম্মদ আবুল বাশার।
বক্তারা বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়নকাজ না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, শ্রমিকসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মানববন্ধন থেকে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, নিয়মিত ড্রেন পরিষ্কার, অপরিকল্পিত রাস্তা ও কালভার্ট নির্মাণ বন্ধ এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আলমগীর হোসেন, ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মাসুদুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সালাম গাজী ও কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক হাজি আবদুর রাজ্জাক।





































