ইসলামী আন্দোলন ফতুল্লা ইউনিয়নের নতুন কমিটি গঠন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার ২০২৭-২৮ সেশনের ৯ সদস্যের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) আইএবি মিলনায়তনে শাখাটির ‘মজলিশে শুরা অধিবেশন’ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইন। সঞ্চালনা করেন জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম শুভ।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।
শুরা অধিবেশন শেষে ফতুল্লা ইউনিয়ন শাখার চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন আলহাজ্ব রুবেল হোসাইন, সহ-সভাপতি সোহেল আরমান, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম রিপন ও মিজানুর রহমান। সেক্রেটারি সাইফুল ইসলাম শুভ, জয়েন্ট সেক্রেটারি কাউছার আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয়নাল আবেদীন এবং সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
পরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ।





































