০৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৬, ৭ আগস্ট ২০২৬

মসজিদকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

মসজিদকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মসজিদ আল্লাহর ঘর এটি কোনো রাজনৈতিক দলের নয়। তাই মসজিদ, পঞ্চায়েত ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের বাইরে রেখে ইমাম, আলেম ও সমাজের সম্মানিত ব্যক্তিদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পূর্বে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়নের হাটখোলা বড় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি কাশীপুরের জলাবদ্ধতা, মাদক, ছিনতাই ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে এলাকার প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এগুলো কোনো একটি দলের নয়, পুরো সমাজের সমস্যা। তাই দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে এসব সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ফতুল্লা থানার বিশাল কর্মপরিধির কারণে থানাকে বিভক্ত করে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাব তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিয়েছেন।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে জনগণকে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে এবং জনস্বার্থে পরিচালিত প্রতিটি কাজে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

জুমার নামাজ শেষে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

সর্বশেষ

জনপ্রিয়