তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে আহত ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গিয়ে আহত শিবির নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, আহত তামিম ইকবাল, তানভীর আহমেদ ও এমদাদুল হকের সঙ্গে দেখা করেছেন জামায়াতের আমির। এ সময় তিনি তাঁদের জন্য দোয়া করেন।
অমিত হাসান আরও বলেন, আহতরা সুস্থ হয়ে উঠলে এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।





































