২০ জুলাই ইসলামী আন্দোলনের জেলা ও মহানগর সম্মেলন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ২০ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ। এছাড়া থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২০ জুলাই নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।
নেতৃবৃন্দ জানান, আগামী ১৯ জুলাই সুরা অধিবেশনের পর ২০ জুলাই সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নবগঠিত কমিটি ঘোষণা করবেন।





































