১৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৪, ১৫ জুলাই ২০২৬

আপডেট: ২২:১৫, ১৫ জুলাই ২০২৬

মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ বন্দরে মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উল্লেখিত প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন  করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। 

এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর এই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থীর উচিত নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গন ও বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে তার সঠিক পরিচর্যা করা।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  শিবানী সরকারের সভাপতিত্বে বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ

জনপ্রিয়