১৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৫, ১৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর আহ্বানে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে: দিদার

প্রধানমন্ত্রীর আহ্বানে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে: দিদার

প্রধানমন্ত্রীর আহ্বানে দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেওভোগ ২৬ ও ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার।

বুধবার (১৫ জুলাই) দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর নারায়ণগঞ্জের দেওভোগ ২৬ ও ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দিদার খন্দকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে স্কুল, বাড়ি ও আশপাশের এলাকায় বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিবছর অন্তত একটি করে গাছ রোপণ করা উচিত। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষা করে এবং বড় হলে ছায়া দিয়ে মানুষের উপকারে আসে। তাই গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাতেও সবাইকে গুরুত্ব দিতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়