১৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ১৫ জুলাই ২০২৬

আপডেট: ২২:০৩, ১৫ জুলাই ২০২৬

টর্চারসেলে আটকে তিন শ্রমিককে নির্যাতন, ফতুল্লায় বাচ্চু-মঞ্জু গ্রেপ্তার

টর্চারসেলে আটকে তিন শ্রমিককে নির্যাতন, ফতুল্লায় বাচ্চু-মঞ্জু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে তিন লোড-আনলোড শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে টর্চারসেলে আটকে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় বাচ্চু (৪৫) ও মঞ্জু (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শ্রমিকদের কাছ থেকে নেওয়া আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাচ্চু ফতুল্লার নরসিংপুর এলাকার দুলাল মিয়ার ছেলে এবং মঞ্জু মুসলিমনগর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১০ জুলাই রাতে ফতুল্লার বিসিক এলাকায় গার্মেন্টসে লোড-আনলোডের কাজ করা ফুল মিয়া, রুহুলসহ তিন শ্রমিককে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে আটকে টর্চারসেলে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে আড়াই লাখ টাকা পাওয়ার পর শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় বাচ্চু ও মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে তারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এক শ্রমিককে টর্চারসেলে আটকে নির্যাতন করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়