২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৩, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৩, ২০ নভেম্বর ২০২৬

ইজিবি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফোরকান, সম্পাদক শরিফুল

ইজিবি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফোরকান, সম্পাদক শরিফুল

বিদ্যুৎ বিভাগ পরিচালিত ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)-এর অধীন ইজিবি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং বি-২২৪৩) কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আগামী এক বছরের (২০২৬-২০২৭) জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে মো. ফোরকানকে সভাপতি ও মো. শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাওয়ার স্টেশন এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. জাকির হোসেন সরদার ও মো. জহিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ভূঁইয়া ও মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ আল বেলাল, ক্রীড়া সম্পাদক মো. জাহিদুল ইসলাম রিয়াজ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এস এম মোর্তুজা মনসুর, শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন এবং প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম।

ইজিবি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. ফোরকানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জাতীয় বিদ্যুৎ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবি শাখার সাধারণ সম্পাদক এস এম ফারুক হোসেন বাবুল এবং কেন্দ্রীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (১৮৮৬) সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামানসহ অন্যরা।

সর্বশেষ

জনপ্রিয়