২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৪, ২০ নভেম্বর ২০২৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুজন, গণউপদ্রব ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজন, সন্ত্রাসবিরোধী আইনে একজন এবং আগের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনসহ পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়