রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক টুর্নামেন্টের খেলাগুলো মাঠে এসে উপভোগ করার জন্য ক্রীড়াপ্রেমীদের আহ্বান জানিয়েছেন।





































