ডিআরইউ নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নারায়ণগঞ্জের কামাল উদ্দিন সুমন
সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন সুমন।
কামাল উদ্দিন সুমন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি।
এবারের নির্বাচনে তাঁর স্লোগান ‘শ্রদ্ধা-বিশ্বাস-ভালোবাসা-অভিজ্ঞতা-শ্রম-দায়িত্ববোধ।’ সংগঠনের বৃহত্তর দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি ডিআরইউ সদস্যদের কাছে ভোট ও দোয়া চেয়েছেন।
কামাল উদ্দিন সুমন বলেন, ‘প্রিয় সহকর্মী। শুভেচ্ছা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আসন্ন নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে আপনার ভোট ও দোয়া চাই।’
ডিআরইউর সাংগঠনিক কার্যক্রমে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরে ২০১৭ ও ২০১৮ সালে পরপর দুই মেয়াদে আপ্যায়নবিষয়ক সম্পাদক এবং ২০২৩ ও ২০২৪ সালে দুই মেয়াদে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে তিনি এসব দায়িত্ব পালন করেন।
সাংগঠনিক অভিজ্ঞতা, সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও দায়িত্ববোধ নিয়ে এবার যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল উদ্দিন সুমন।
এবারের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ছাড়াও প্রার্থী হয়েছেন জুনায়েদ শিশির ও রাশিম মোল্লা।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ৩০ নভেম্বর ডিআরইউর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





































