১৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ১৬ নভেম্বর ২০২৬

বন্ধন-উৎসবে শিক্ষার্থীদের ভাড়া ৩০ করার দাবি ছাত্রনেতা ইউশার

বন্ধন-উৎসবে শিক্ষার্থীদের ভাড়া ৩০ করার দাবি ছাত্রনেতা ইউশার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনে শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা ভাড়া কার্যকরের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি ইউশা ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সাধারণ ভাড়া ৬০ টাকা না করার স্বার্থে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের মূল দাবি ছিল ৩০ টাকা হাফ ভাড়া। তবে আলোচনার ভিত্তিতে তারা ৩৪ টাকা শিক্ষার্থী ভাড়ায় সম্মত হয়েছিলেন। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতেই তারা এ সমঝোতায় রাজি হয়েছিলেন।

ইউশা ইসলাম বলেন, “সমঝোতার মাত্র এক মাসের মাথায় কোনো আলোচনা বা আগের সিদ্ধান্তের তোয়াক্কা না করে উৎসব ও বন্ধন পরিবহন কর্তৃপক্ষ সাধারণ ভাড়া ৬০ টাকা আদায় শুরু করেছে। এমন একতরফা সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “সাধারণ ভাড়া ৬০ টাকা হলে শিক্ষার্থীদের ভাড়া অবশ্যই তার অর্ধেক, অর্থাৎ ৩০ টাকা হতে হবে। হাফ ভাড়া মানেই অর্ধেক ভাড়া। এ বিষয়ে নতুন করে কোনো আপস বা সমঝোতার সুযোগ নেই।”

অবিলম্বে বন্ধন ও উৎসব পরিবহনে শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা ভাড়া কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, “কথা শেষ ফুল স্টপ!”

সর্বশেষ

জনপ্রিয়