১৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪১, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৪২, ১৬ নভেম্বর ২০২৬

উৎসব-বন্ধনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩০ টাকা করার দাবি ছাত্র ফেডারেশনের

উৎসব-বন্ধনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩০ টাকা করার দাবি ছাত্র ফেডারেশনের

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনে শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ ভাড়া কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ দাবি আদায়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, প্রশাসন ও নাগরিক-ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে গত ৭ অক্টোবর সাধারণ ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে বাসমালিকেরা সেই সমঝোতা অমান্য করে একতরফাভাবে ৬০ টাকা ভাড়া আদায় করছেন।

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সৃজয় সাহা বলেন, বাসমালিকদের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও একতরফা সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি তাঁদের অসম্মান প্রকাশ পেয়েছে। সরকারের প্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকেও যথাযথ উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

সৃজয় সাহা বলেন, “আমাদের অবস্থান এখন পরিষ্কার শিক্ষার্থীরা ৩০ টাকার এক পয়সাও বেশি হাফ ভাড়া দেবে না। সাধারণ ভাড়া যাই হোক না কেন, শিক্ষার্থীদের জন্য অবশ্যই ৩০ টাকা হাফ ভাড়া কার্যকর করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

গণপরিবহনের ভাড়া নির্ধারণে বাসমালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ ভাড়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যানের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
 

সর্বশেষ

জনপ্রিয়