শনিবার রূপগঞ্জের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মুড়াপাড়া সাব-জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপগঞ্জ-৮ (মুড়াপাড়া) ইনডোর উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সম্পূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ ভায়লা, পাড়াগাঁও, মাছিমপুর ও আজিজনগর মিয়াবাড়ি অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





































