বন্দরে ‘আমারাই সুইটস’-এর তৃতীয় আউটলেট উদ্বোধন
নিজস্ব ফার্মের খাঁটি দুধ দিয়ে তৈরি মিষ্টি নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে যাত্রা শুরু করেছে ‘আমারাই সুইটস’-এর তৃতীয় আউটলেট।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর উপজেলার র্যালি আবাসিক এলাকার উইলসন রোডে নতুন আউটলেটটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘আমানা ফ্যাশন গ্রুপ’-এর চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব ফার্মের খাঁটি দুধ ব্যবহার করে তৈরি মিষ্টি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘আমারাই সুইটস’-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বন্দরে তৃতীয় আউটলেট চালু করা হয়েছে।





































