১৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৬, ১২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার

ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদল কর্মী হিসেবে পরিচিত রাসেল ইসলাম আরফান (২৬) ও সাথী বেগম ওরফে মায়া (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফতুল্লার ভূঁইগড় সরদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল ইসলাম আরফান ফতুল্লার ভূঁইগড় শান্তিধারা এলাকার ৫ নম্বর রোডে শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া স্বপন মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার সাথী বেগম ওরফে মায়া একই এলাকার সরদারবাড়ি সড়কে আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া হান্নানের স্ত্রী।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভূঁইগড় সরদারবাড়ি এলাকায় আলাউদ্দিনের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় রাসেল ইসলাম আরফান ও সাথী বেগম ওরফে মায়াকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, গ্রেপ্তার রাসেল ইসলাম আরফান স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান নিতুলের অনুসারী হিসেবে পরিচিত।

সর্বশেষ

জনপ্রিয়