১২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৫, ১২ নভেম্বর ২০২৬

আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ

আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়। এতে শোরুমের কর্মকর্তা-কর্মচারী, মার্কেটের ব্যবসায়ী ও পথচারীরা অংশ নেন।

মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, তা হাতেকলমে দেখিয়ে দেন। এ সময় পানি, ভেজা কাপড় ও অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার প্রদর্শন করা হয়। পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সঠিক নিয়ম শেখানো হয়।

এ সময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, রেলগেট এলাকার মতো ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ছোট একটি আগুনও মুহূর্তে বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে। তাই প্রতিটি মার্কেট ও শোরুমে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।

মহড়া শেষে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়