১২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৯, ১২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আবুল হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় আদমজী ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

আবুল হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তার সহকর্মী জুবায়ের হোসেন জানান, আবুল হোসেন সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টস লিমিটেডের জুনিয়র ড্রাই প্রসেস অপারেটর। সকালে অটোরিকশায় করে কর্মস্থলে যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

আবুল হোসেন চাঁদপুর সদর উপজেলার রাঙ্গেগাঁও এলাকার আবুল বাকের গাজীর ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়