০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ৭ নভেম্বর ২০২৬

ছাত্র মজলিসের দুই শাখা পুনর্গঠন, নতুন নেতৃত্ব ঘোষণা

ছাত্র মজলিসের দুই শাখা পুনর্গঠন, নতুন নেতৃত্ব ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন মাদ্রাসা বিভাগ ও ফতুল্লা থানা শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ সাংগঠনিক সেশনের জন্য দুই শাখার নতুন সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মহানগর মজলিস কার্যালয়ে পৃথক সহযোগী সদস্য সমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়।

মাদ্রাসা বিভাগ শাখার সভাপতি হিসেবে আবু হুরায়রা ও সেক্রেটারি হিসেবে সাইয়্যেদাইন আহমদ দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, ফতুল্লা থানা শাখার সভাপতি হিসেবে মোহাম্মদ আবু সাঈদ এবং সেক্রেটারি হিসেবে নাজিম হাসান স্বপ্ন দায়িত্ব পেয়েছেন।

উভয় শাখার পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্ব কোনো সম্মান বা পদ-পদবির বিষয় নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত আমানত। দায়িত্ব পালনের প্রতিটি কাজের হিসাব কেয়ামতের দিন আল্লাহর দরবারে দিতে হবে। তাই নিয়তকে বিশুদ্ধ রেখে প্রতিটি সাংগঠনিক কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, কোরআন-সুন্নাহর শিক্ষার আলোকে সহিহ জ্ঞান, গঠনমূলক তারবিয়াত, শিক্ষা-প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ছাত্রসমাজকে ইলম, আমল ও তাকওয়ার ভিত্তিতে গড়ে তুলতে হবে। ইসলামী রেনেসাঁ ও সমাজ সংস্কারে মাদ্রাসা ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস জেলার সাবেক সভাপতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস ফতুল্লা থানার সভাপতি আবু বকর, ছাত্র মজলিস মহানগরের ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিয়াম আহমাদ, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম এবং সদর থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়