২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৪, ২৬ অক্টোবর ২০২৬

রেড ক্রিসেন্ট নির্বাচনে ১৬ জনের মনোনয়ন বৈধ, বাতিল একজনের

রেড ক্রিসেন্ট নির্বাচনে ১৬ জনের মনোনয়ন বৈধ, বাতিল একজনের
ফাইল ছবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জমা পড়া ১৭টি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ত্রুটি থাকায় সদস্য পদের প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় ইউনিট কার্যালয়ের প্রধান ফটকে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিটির সচিব মাহমুদা মুন্সী স্বাক্ষরিত তালিকায় ভাইস চেয়ারম্যান পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং পাঁচটি সদস্য পদের বিপরীতে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন মো. নবী হোসেন ও জি এম হায়দার আলী বাবুল।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আবু আল ইউসুফ খান টিপু, মো. রেজাউল করিম খান ও মো. আমিনুর ইসলাম মিঠু।

সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মো. জাকির হোসেন, ফাতেহ মো. রেজা, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মেহেদী হাসান (সজীব), ইফতেখার উদ্দিন আহম্মেদ জিমু, নীরব রায়হান, মো. নাজমুল হক, মো. হারুনুর রশিদ খান ও প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম।

আগামী ৩১ অক্টোবরের নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

সর্বশেষ

জনপ্রিয়