রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী নুর উদ্দিন আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক মো. আফজাল হোসেনের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল সাউথ, দৈনিক কালবেলার সাংবাদিক শরিফ ভূঁইয়া, খবরের কাগজের সাংবাদিক রুবেল শিকদার, যুবদল নেতা ফরহাদ হোসেন, মোহাম্মদ কাউসার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আশিকুজ্জামান আশিক, ফাহিম বেপারী, মোহাম্মদ নাদিম ও মোহাম্মদ নাজমুলসহ অনেকে।
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।





































