২০ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৩, ২০ অক্টোবর ২০২৬

নবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নেতারা

নবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নেতারা

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের লক্ষ্মীনারায়ণ জিউর আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নেতারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি বদিউজ্জামান বদুর নেতৃত্বে তাঁরা এসব মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজামণ্ডপ কমিটির নেতারা তাঁদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

শুভেচ্ছা বিনিময়কালে বদিউজ্জামান বদু বলেন, ‘দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা। এই উৎসব আমাদের শেখায় অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে।’

তিনি আরও বলেন, ‘দেবী দুর্গা অসুরকে দমন করে যেমন সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, তেমনি আমাদেরও জীবনের সব অশুভ চিন্তা ও বিভেদ দূর করে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।’

অ্যাসোসিয়েশনের সহসভাপতি দুলাল মল্লিক বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য দেশ। এখানে শত শত বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব উদযাপন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য আমাদের রক্ষা করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের পরিচালক আব্দুস সবুর খান সেন্টু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, পরিচালক আবু সাইদ স্বপন, হিরু শেখ, মিজান, আতাউর রহমান, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, বিল্লাল হোসেন, দুল্লাল হোসেন, আখড়া পূজা কমিটির সভাপতি অজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক বাদল সাহা, নির্মল কান্তি দত্ত ও পুরোহিত শ্রী দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়