২১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৭, ২০ অক্টোবর ২০২৬

বাড়তি টোল আদায়: কাশীপুর খেয়াঘাটের ইজারাদারকে শোকজ

বাড়তি টোল আদায়: কাশীপুর খেয়াঘাটের ইজারাদারকে শোকজ

নারায়ণগঞ্জ সদর উপজেলার উত্তর কাশীপুর খেয়াঘাটে নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায়ের অভিযোগে ইজারাদার হান্নান হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, অনলাইন সংবাদমাধ্যম ‘নারায়ণগঞ্জ মেইল’-এ ১৯ অক্টোবর প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, উত্তর কাশীপুর খেয়াঘাটে সরকার নির্ধারিত যাত্রী টোল ২ টাকার পরিবর্তে ৫ টাকা আদায় করা হচ্ছে।

এ ঘটনায় ইজারাদার হান্নান হোসেনের বিরুদ্ধে কেন যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে উপযুক্ত কারণসহ জানাতে বলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়