২১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৭, ২০ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, খবর পেয়ে তাঁদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ঘটনাস্থলে মালিকপক্ষকে না পাওয়ায় গোডাউনটির বৈধতা ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ে তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়