ভাষা শহীদদের প্রতি বাসদের শ্রদ্ধাঞ্জলি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাসদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বাসদের অঙ্গসংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র পৃথকভাবে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বর্ধিত ফোরামের সদস্য প্রদীপ সরকার, সাইফুল ইসলাম শরীফ ও সুলতানা আক্তার। এছাড়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মহান ভাষা দিবস উপলক্ষে বাসদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও উপজেলাতেও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে রয়েছে বাসদ ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর উপজেলা এবং রূপগঞ্জ উপজেলা শাখা।





































