২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ

বন্দরে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালামসহ বন্দর উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নবনির্বাচিত এমপি আলহাজ্ব এডভোকেট আবুল কালামের নেতৃত্বে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার-এ প্রথম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাউছার আশা-সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে এ সময় জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীকে শহীদ মিনার এলাকায় দেখা যায়নি।

পরবর্তীতে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রহিমা আক্তার ইতি এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ ছাড়া বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা জাব্বার সরদার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বন্দর প্রেসক্লাব, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি, বন্দর ফায়ার সার্ভিস, বন্দর থানা আনসার ও ভিডিপি সদস্যরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা হাবিব মেম্বারসহ আলামিন, রাজা, আনোয়ার, সাহাদাত, মামুন, সাদ্দাম, রিপন, ফাহাদ, মাসুদ ও মেরাজসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে উপস্থিত নেতৃবৃন্দ মাতৃভাষার মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়