১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির ৩ কাউন্সিলরের ‘হুমকি আর ভোটে প্রভাববিস্তার’

বিএনপির ৩ কাউন্সিলরের ‘হুমকি আর ভোটে প্রভাববিস্তার’

নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটের মাঠে প্রভাব বিস্তার করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক তিন কাউন্সিলর ও বিএনপি নেতা- অহিদুল ইসলাম ছক্কু, শাহেন শাহ ও গোলাম নবী মুরাদ। তারা আসনটিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বের দশ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা ও ভোট গণনার সময় প্রভাব বিস্তার করেছেন বলেও অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।

 খেলাফত মজলিসের এ নেতা বলেন, “বিবি মরিয়মে স্থানীয় বিএনপি নেতা ও কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু ভোট গ্রহণের সময় প্রভাব খাটিয়েছেন। বার একাডেমীর এজেন্টকে দুই ঘন্টা পর বের করা দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম আমরা পেয়েছি।”

“আমাদের এজেন্টদের ভোটের আগের রাতে মুরাদ, শাহেন শাহ ও তাদের লোকজন হুমকি-ধমকি দিয়েছিল। এবং সকালবেলা এজেন্টদের কেন্দ্র্রে ঢুকতে দেয়া হয়নি। সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, তিনি ভোটের আগের রাতে আমাদের এজেন্টদের হুমকি-ধমকি দিয়েছিল। মিশাল নামে আমাদের একজনকে মারধর করেছিল। এবং ভোট গণনার সময় উনি কেন্দ্রে প্রভাবও খাটিয়েছেন।”

এ সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ির প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমীর মাওলানা আবদুল আউয়াল, এনসিপির সংগঠক শওকত আলীও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়