২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ফতুল্লায় ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ফতুল্লা ইউনিয়নের আইএবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইসমাঈল সিরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ইফতার মাহফিলের মাধ্যমে উপস্থিত নেতাকর্মী ও অতিথিবৃন্দ একত্রে দিবসটির তাৎপর্য স্মরণ করেন।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ

জনপ্রিয়