২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশে শহীদদের প্রতি যুব ফেডারেশনের শ্রদ্ধা

একুশে শহীদদের প্রতি যুব ফেডারেশনের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাষাঢ়া শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লার নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ, কার্যকরী সদস্য আল মেহেদী এবং সানজিদা ইসলাম ইলমা।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল মুইজ এবং গণসংহতি আন্দোলন-এর সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক জিয়াউর রহমান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগই বাঙালি জাতির চেতনার মূল ভিত্তি। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়