মানবাধিকার কমিশন মহানগর শাখার পরিচিতি সভা ও সম্মাননা প্রদান
বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটরিয়ায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা ড. সাইফুল ইসলাম দিলদার। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তরের ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ফারুক আহাম্মদ রিপন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চলের সেক্রেটারি মো. সুমন মাস্টার, জাপান এডুকেশন এন্ড জব সেন্টার ও রিজিক গ্রুপের হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর (তুষার), মহানগর শাখার সেক্রেটারি মো. শহিদুল আলম বাপ্পী।
সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা আঞ্চলিক শাখার সভাপতি মনির হোসেন মেজর। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি একেএম কামরুল হাসান বাবুল।
অনুষ্ঠানে মানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক গ্রহণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষানুরাগী ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফারুক আহাম্মদ রিপন, কর্মসংস্থান তৈরীতে বিশেষ অবদানের জন্য হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর (তুষার)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম বাপ্পী, সিনিয়র সহসভাপতি মনির হোসেন মেজর, একেএম কামরুল হাসান বাবুল, সহসভাপতি কবির হোসেন (পারভেজ), মো. মজিবুর রহমান, মো. শফিকুল ইসলাম সোহাগ, রুহুল আমিন (আকাশ), শাজ্জাত হোসেন, মো. নাজমুল হাসান, মো. হাফিজুর রহমান খান, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, মো. মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, মো. জহিরুল ইসলাম, রাফিয়া খাতুন শিমুল, রাজু আহমদ, মো. কবির হোসেন, মো. হারুন অর রশিদ, মো. তানভীম আবেদীন রকি, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান, জীবন সাহা, মো. সোহেল রানা, মো. তরিকুল ইসলাম, মো. আনোয়ার করিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মোশারফ হোসেন, সহ আইন সম্পাদক তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস রহমান, সহ মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক মো. ইফতিমাম হোসেন নিরব, শ্রম বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ, তদন্ত বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ আমিন, সালিশ বিষয়ক সম্পাদক মো. মোদাসসির রহমান, প্রেস ও মিডিয়া সম্পাদক আবু আল নাঈম, প্রচার সম্পাদক মো. শাকিল হোসেন, সহ প্রচার সম্পাদক হাসান মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান লতিফ, পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্নি রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ ভূইয়া, অনুদান বিষয়ক সম্পাদক সুরাইয়া তাবাসসুম মৌ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হোসেন শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক রেফায়েত উল্লাহ লিটন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. নাজিম হোসেন, সহ অর্থ সম্পাদক ইব্রাহিম বাবু, আপ্যায়ন সম্পাদক মো. নাসির উদ্দিন দেওয়ান, নির্বাহী সদস্য মো. নাছির উদ্দীন, মো. হানিফ রানা, মো. শান্ত, আব্দুল ওয়াহেদ।





































