০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

কোনো হুমকি-ধামকিকে ভয় পান না মোহাম্মদ আলী

কোনো হুমকি-ধামকিকে ভয় পান না মোহাম্মদ আলী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। কোনো হুমকি-ধামকিকে ভয় পাই না। মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করবো—আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে হাতি মার্কায় ভোট দেবেন।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে কাশিপুর এলাকায় গণসংযোগ শেষে বিকেলে নরসিংপুর এলাকার একটি স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী বলেন, “নরসিংপুর এলাকায় নানা সমস্যা রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের বলছি—তোমরাই ঠিক করবে দেশ কীভাবে চলবে, কীভাবে উন্নত হবে। তোমাদের দায়িত্ব দেশের ভবিষ্যৎ গড়া। তোমরা আমাকে সংসদে প্রতিনিধি হিসেবে পাঠাও, আমি এলাকার সমস্যাগুলো সমাধানে কাজ করবো।”

তিনি আরও বলেন, “নারীদের প্রতি আমার বিশেষ অনুরোধ—হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে এগিয়ে নিন। এই এলাকার সমস্যা সমাধানে আমি আপনাদের পাশে থাকতে চাই। অতীতেও আমি পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আপনারা হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়ী করে সেবা করার সুযোগ দিন।”

এ সময় উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়