০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সন্ত্রাস-চাঁদাবাজ-জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি ইকবালের

সন্ত্রাস-চাঁদাবাজ-জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি ইকবালের

নারায়ণগঞ্জের ফতুল্লা আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেলপাড়া, পাগলা চিতাশাল, রেলস্টেশন, পাগলা ও আলীগঞ্জ বাজার, রেললাইন বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

পথসভায় তিনি বলেন, ফতুল্লার প্রধান সমস্যা হলো জলাবদ্ধতা। বর্ষার সময় ৩-৪ মাস পানিবন্দি জীবন যাপন করতে হয়, কিন্তু বিগত এমপিরা জনস্বার্থে কোনো স্থায়ী সমাধান বা সামাজিক উন্নয়ন করেননি। সন্ত্রাসী ও চাঁদাবাজদের লালনপালন করা হয়েছে।

ইকবাল হোসেন আরও বলেন, দেশের কৃষক, শ্রমিক ও গরীব মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে কমিউনিস্ট পার্টি জনতার পাশে আছে। নির্বাচিত হলে তিনি নিরাপদ ফতুল্লা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন, যেখানে সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম, শ্রমিক নেতা গাজী নূরে আলমসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়