০৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

কালাম ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে: টিটু

কালাম ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে: টিটু

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু বলেছেন, “বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হলে নারায়ণগঞ্জ-৫ আসনে কালাম ভাইকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাতে হবে। বিএনপি সরকার গঠন করলে জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফেরত যাবে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

টিটু বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাদের কালাম ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের অধিকারের জন্য আমাদের নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লড়াই করেছেন। আমরা রাজপথে রক্ত দিয়েছি, খুন ও গুমের শিকার হয়েছি। সেই ভোটাধিকার প্রয়োগ করবে নারায়ণগঞ্জের মানুষ আগামী ১২ তারিখ।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণের রায়েই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, আবুল কাউসার আশা, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়