০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

‘৫৪ বছরে জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করা হয়েছে’

‘৫৪ বছরে জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করা হয়েছে’

নারায়ণগঞ্জ-৪ আসনের বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এনায়েতনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের শীষমহল, ডালিপাড়া বাজার ও মাওলা বাজার এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, ফতুল্লার নেতা মোহাম্মদ কামাল হোসেন, কামাল পারভেজ মিঠু, শ্রমিক নেতা সাইদুর রহমান, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, ইফতি আহাম্মেদ জিহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সেলিম মাহমুদ বলেন, দেশের কোটিপতিরা সংসদ ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে। শিক্ষা ও চিকিৎসার অধিকার টাকার কাছে বন্দি হয়ে পড়েছে, মানুষের অধিকার পণ্যের মতো বানানো হয়েছে। গত ৫৪ বছরে জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই তা অবাধ ও সুষ্ঠ রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। বর্তমানে কিছু প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন, এবং প্রশাসন নিরব থাকায় এ বিষয়ে সতর্কতা প্রয়োজন।

সর্বশেষ

জনপ্রিয়