০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২৩:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৩:

রঙ্গিন ব্যানার ব্যবহারে জামায়াত প্রার্থীকে জরিমানা

রঙ্গিন ব্যানার ব্যবহারে জামায়াত প্রার্থীকে জরিমানা

নির্বাচনী প্রচারণায় রঙ্গিন ব্যানার ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, ড. ইকবাল হোসাইন ভূঁইয়া নির্বাচনী আচরণ বিধির ৭ (ক) ধারা লঙ্ঘন করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রঙ্গিন ব্যানার সাঁটানোর অভিযোগে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়