৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৪, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:০৫, ২৯ নভেম্বর ২০২৬

বেতন-ভাতার দাবিতে উইজডম ও এনআর গ্রুপে কর্মবিরতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। এর মধ্যে সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএ’র সাবেক সভাপতি একেএম সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে ৩০ নভেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ফতুল্লার দাপা এলাকার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড ও বিসিক শিল্পাঞ্চলের এনআর গ্রুপের কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

সকালে উইজডম অ্যাটায়ার্সের শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকেরা তা মেনে নেননি। একপর্যায়ে তাঁরা কর্মস্থল ছেড়ে চলে যান। এর আগের তিনদিনও একই দাবিতে কর্মবিরতি পালন করেন তারা।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটিতে গত মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ গত মাসের বেতন ৩০ নভেম্বর এবং চলতি মাসের বেতন আগামী ৭ ডিসেম্বর পরিশোধের সিদ্ধান্ত জানায়। তবে শ্রমিকেরা এ সিদ্ধান্তে রাজি হননি। পরে মালিকপক্ষ ভিডিও কলের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। আলোচনার পর ৩০ নভেম্বর পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, বিসিক শিল্পাঞ্চলের এনআর গ্রুপের সুইং সেকশনের শ্রমিকেরা ছুটির টাকা পুরোপুরি পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেন। মালিকপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় দিনভর কর্মবিরতি চলে। পরে বিকেল ৪টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক প্রেস নারায়ণগঞ্জকে বলেন, এনআর গ্রুপের শ্রমিকেরা ছুটির টাকা পূর্ণ পরিশোধের দাবি জানিয়েছিলেন। মালিকপক্ষ তা মেনে নেয়নি। এ কারণে তারা সারাদিন কর্মবিরতি পালন করেন। বিকেলে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে যান। বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, উইজডম অ্যাটায়ার্সের শ্রমিকদের গত মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন পরিশোধের সময়সূচি জানালেও শ্রমিকেরা তা মানেননি। পরে মালিকপক্ষের সঙ্গে ভিডিও কলে আলোচনার মাধ্যমে ৩০ নভেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়