০৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৬, ৪ অক্টোবর ২০২৬

শহরে ১৭২ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শহরে ১৭২ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ আখড়া এলাকা থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দেওভোগ আখড়া এলাকার ১৪ নম্বর এলএনএ রোডে মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সদর মডেল থানার এসআই সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হৃদয় ওই এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়