০৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৭, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৪৮, ৪ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলার আসামিসহ ১৪ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলার আসামিসহ ১৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই কেজি গাঁজা ও ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন জালকুড়ি উত্তরপাড়ার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মো. আমজাদ হোসেন (৭০) ও সুমিলপাড়া বিহারি কলোনির আলমের ছেলে মো. আজগর আলী (৫৫)।

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন সুমিলপাড়া আইলপাড়ার আব্দুল মতিনের ছেলে মো. রাকিবুল ইসলাম (২১)।

সামারি ট্রায়ালে গ্রেপ্তার পাঁচজন হলেন রসুলবাগের ফিরোজের ছেলে আশরাফুল (২৯), মাঝিপাড়ার আব্দুল ওয়াদুদের ছেলে মিঠুন (২৭), সুমিলপাড়ার গোফরানের ছেলে ইরফান (২১), বিহারি ক্যাম্পের আব্দুল ছাত্তারের ছেলে আরজু (২৮) এবং সুমিলপাড়ার সুরুজ মিয়ার ছেলে চাঁন মিয়া (৪৫)।

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন মিজমিজি চৌধুরী পাহাড়ী ভিলার বাসিন্দা মৃত নোয়াব আলীর ছেলে মো. গোলজার হোসেন (৪৮) এবং সুমিলপাড়া বিহারি ক্যাম্পের মৃত কাশেমের ছেলে মো. ইব্রাহিম (৪৫)। পুলিশের দাবি, তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছেন মুসলিমনগর বারইপাড়ার রাজু আহম্মেদের মেয়ে বন্যা আক্তার (২৮), নারায়ণগঞ্জের পাইকপাড়া পুকুরপাড় এলাকার আব্দুল বাতেনের ছেলে মো. ইমন ইমল (২৩), ফতুল্লার পুলিশ লাইনস আফাজনগর এলাকার মো. সুজনের ছেলে মো. হাফিজুর ইসলাম জিসান (২১) এবং সিদ্ধিরগঞ্জের খানপুর বৌ-বাজার এলাকার মৃত বিল্লালের মেয়ে মোসা. বৃষ্টি মুসকান (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়