০৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ৪ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ছাত্রশক্তির উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ফতুল্লায় ছাত্রশক্তির উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলায় আগ্রহী করে তুলতে নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচতলা হাউজিং কমপ্লেক্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা।

তরুণদের মেধা ও প্রতিভার বিকাশ এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের আয়োজকের দায়িত্ব পালন করেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সদস্য সচিব নাহিদ হাসান সজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামসহ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করা এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ আয়োজন।

তারা বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়